Header Ads

Header ADS

মুক্তি পেলো মোল্লা বাবুর 'প্রিয় মাশরাফি


মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ক্লোজআপ তারকা মোল্লা বাবুর গাওয়া ‘প্রিয় মাশরাফি’ গানটি অবমুক্ত হলো অনলাইনে।

সোমবার (২৮ মে) ইউটিউবে গানটি অবমুক্ত করা হয়।
মোল্লা বাবু বলেন, মাশরাফি মানে অদম্য, ইতিবাচক এক বাংলাদেশ। মাশরাফি মানে কোটি তরুণের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই গানটি করা। এটি তাই উৎসর্গও করা হয়েছে প্রিয় ম্যাশকে।
গানটির কথা লিখেছেন, মোল্লা বাবুর কাছের বন্ধু সালাহ উদ্দীন সিকদার। সুর করেছেন আরিফিন। সঙ্গীত পরিচালনা করেছেন, জামান।
গানটির মিউজিক ভিডিওর কাজ করেছেন রাফাত আলদিন চৌশিক এবং সোহেল ইমরান।

No comments

Powered by Blogger.